হবিগঞ্জে চা শ্রমিক হত্যার প্রতিবাদে মানববন্ধন
Led Bottom Ad

হবিগঞ্জে চা শ্রমিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, বাহুবল

২০/০৯/২০২৫ ১৫:৪০:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবলে চা শ্রমিক হত্যার প্রতিবাদে ও ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা। শনিবার সকাল ১১টার দিকে কামাইছড়া পুলিশ ফাঁড়ির সামনে দুটি বাগানের শ্রমিকরা কাজ বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেন। তারা জানান, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কামাইছড়া বাগানের মধ্য লাইনে মাদক সংক্রান্ত বিরোধের জেরে সাবেক গ্রাম পুলিশ আল্লাদ ভৌমিকের ছেলে লিটন ভৌমিক (২২) খুন হন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগকে কেন্দ্র করে লিটনের সঙ্গে বিসুন রবি দাসের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিসুন রবি দাস দা দিয়ে লিটনের ওপর আঘাত করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কামাইছড়া চা বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার পরপরই স্থানীয়রা মৃত নারায়ণ রবি দাসের ছেলে ঘাতক বিসুন রবি দাস (৫৫) ও তার ছেলে সঞ্জয় রবি দাস (২৩) কে আটক করে কামাইছড়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন।


এদিকে খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম ও বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান।


অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad