চুনারুঘাট সীমান্তে ৬ বাংলাদেশি আটক
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ছয় বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শনিবার দুপুরে ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান এ তথ্য জানান। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালেঙ্গা বিওপির টহল দল জাম্বুরাছড়া এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে।
আটককৃতরা হলেন- শান্ত সরকার (২০), নিরেশ সরকার (৩৫), জগদীশ সরকার (২৭), মিন্টু সরকার (২৫), রনি চৌধুরী (২৮) ও সুধাংশ সরকার (২২)। তাদের সকলের বাড়ি নেত্রকোণার খালিয়াজুড়ি থানার বোয়াইল গ্রামে।
বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে তারা জানান- শ্রীমঙ্গলে জাম্বুরাছড়া এলাকার মানবপাচারকারী চক্রের সদস্য মো. তৌফিক, মো. মিলন ও মো. হাকিম জনপ্রতি ১০ হাজার টাকার বিনিময়ে অবৈধ ভাবে তাদের ভারতে পৌঁছে দেওয়ার প্রলোভন দিয়েছিল।
৫৫ বিজিবির অধিনায়ক বলেন, 'সীমান্ত সুরক্ষায় বিজিবি বদ্ধপরিকর। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে।'
তাহির আহমদ
মন্তব্য করুন: