শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকিটসহ তিন কালোবাজারির কারাদণ্ড
Led Bottom Ad

শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকিটসহ তিন কালোবাজারির কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৫/১০/২০২৫ ১৫:১৮:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশন এলাকায় ট্রেনের টিকিটসহ তিন কালোবাজারিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার দক্ষিণবড়চর গ্রামের সোহেল মিয়া (৪০), দাউদনগর গ্রামের এনাম মিয়া (৩৫) ও নুরপুর গ্রামের জলিল মিয়া (৪৭)।

এর আগে রাত ৯টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা স্টেশন রোডের দিদার মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের মোবাইল ফোন তল্লাশি করে বিভিন্ন ট্রেনের অগ্রিম টিকিট উদ্ধার করা হয়।

পল্লব হোম দাস বলেন, “টিকিট কালোবাজারির অভিযোগে আটক তিনজনের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। টিকিট কালোবাজারি বন্ধে অভিযান অব্যাহত থাকবে।”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad