ভারতের ত্রিপুরায় নিহত হওয়া ৩ বাংলাদেশীর মরদেহ হস্তান্তর
Led Bottom Ad

ভারতের ত্রিপুরায় নিহত হওয়া ৩ বাংলাদেশীর মরদেহ হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৬/১০/২০২৫ ২২:১২:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতের ত্রিপুরা রাজ্যে বিড়ির পাতা সংগ্রহের জন্য যাওয়া তিন বাংলাদেশি নাগরিককে তীর কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা মরদেহ হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধায় চুনারুঘাট উপজেলার কেদারাঘাট সীমান্ত দিয়ে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। এসময় ভারতের খোয়াই থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ ধন সরকার ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামসহ বিজিবি ও বিএসএফ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা এলাকার কনা মিয়ার ছেলে পন্ডিত মিয়া (৪৯), কবিলাসপুর এলাকার কুদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২৫) এবং আলীনগর এলাকার আশ্রব উল্লার ছেলে জুয়েল মিয়া (৩০)।


উল্লেখ্য, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে একসাথে ৩জন বিড়ির পাতা সংগ্রহের জন্য পাহাড়ে গেছেন, হয়ত ভুলবশত তারা ভারত সীমান্তে চলে যান। এরপর থেকে তিনজন নিখোজ রয়েছেন। পরে জানা যায়, ভারতীয়রা তাদেরকে তীর বিদ্ধ করে হত্যা করে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad