মাধবপুরে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার
Led Bottom Ad

বিজিবি’র পৃথক অভিযান

মাধবপুরে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

১৯/১০/২০২৫ ০১:২৩:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ জেলার মাধবপুরে পৃথক দুটি অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ও শনিবার (১৭ ও ১৮ অক্টোবর) মাধবপুর সীমান্তের দুটি স্থানে এ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর রাতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন একটি ট্রাক (নম্বর— ঢাকা মেট্রো ট-১৮-৮৩৬৭) থামিয়ে তল্লাশি করে ট্রাকের ভেতরে মাছের খাবারের বস্তা ও সারের বস্তার আড়ালে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের সিজার মূল্য আনুমানিক সোয়া ১ কোটি টাকা।

পরের দিন ১৮ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে একই ব্যাটালিয়নের আরেকটি বিশেষ টহল দল মাধবপুরের সীমান্ত এলাকায় আবারও অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় কাশ্মীরি শাল, শাড়ি, থ্রীপিস, জিরা ও ফুচকা উদ্ধার করা হয়। এসব পণ্যের সিজার মূল্য আনুমানিক ২২ লাখ ৮০ হাজার টাকা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত সব পণ্য হবিগঞ্জ কাস্টমস অফিস-এ জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে অবৈধ পণ্য চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad