মাধবপুরে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন
Led Bottom Ad

মন্দির ও আখড়ায় ভক্তদের ঢল

মাধবপুরে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

২১/১০/২০২৫ ১০:৪৮:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মন্দির ও আখড়াগুলোতে চলছে উৎসবের আমেজ। শনিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন মন্দির, আখড়া ও বাড়িঘরে অনুষ্ঠিত হয় পূজা-অর্চনা ও প্রদীপ প্রজ্বলন।

শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে করা হয়েছে আকর্ষণীয় সাজসজ্জা ও মনোমুগ্ধকর আলোকসজ্জা। পৌর শহরের নোয়াগাঁও আখড়া, ঘিলাতলী আখড়া, দিগাম্বর মন্দিরসহ বিভিন্ন স্থানে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাধবপুর পৌর শাখার সদস্য সচিব রিংকু দেবনাথ বলেন, “শ্যামাপূজা ও দীপাবলি একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। দীপাবলি হলো আলোর উৎসব, যা ভগবান রামের ১৪ বছরের বনবাস শেষে অযোধ্যায় প্রত্যাবর্তনের স্মরণে উদযাপিত হয়। অপরদিকে, শ্যামাপূজা দেবী কালীর আরাধনা, যার সূচনা সপ্তদশ শতকে।”

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাধবপুর উপজেলার আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য্য বলেন, “হিন্দু পুরাণ মতে কালী দেবী দূর্গারই এক রূপ। ‘কাল’ শব্দ থেকেই ‘কালী’ নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির আরাধনা—অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের প্রতীক।”

তিনি আরও বলেন, “শ্যামাপূজা ও দীপাবলির রাতে অন্ধকার দূর করে আলোর জোছনায় চারপাশ ভরে ওঠে। এটি শুভ ও কল্যাণের প্রতীক।”

দীপাবলি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা ঘরে ঘরে ছোট ছোট মাটির প্রদীপ জ্বালিয়ে দেবতার আগমন কামনা করেন। সারি সারি প্রদীপের আলো যেন মাধবপুরের প্রতিটি গৃহে এনে দিয়েছে নতুন আলো ও আনন্দের বার্তা।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদউল্ল্যা বলেন, “শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন নির্বিঘ্ন করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। যাতে কোনো প্রকার অপ্রিয় ঘটনা না ঘটে, সে জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad