শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট ও প্রসাধনী সামগ্রীসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
হাইওয়ে থানার এএসআই তমাল সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলাকালে ঢাকামুখী এস.এ. পরিবহনের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো অ-১৩-১০০২) থামানোর সংকেত দেওয়া হয়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে দেখা যায়, তাতে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ চকলেট ও অন্যান্য পণ্য রয়েছে।
উপস্থিত সাক্ষীদের সামনে সম্পূর্ণ পণ্য যাচাই শেষে নিম্নলিখিত ভারতীয় সামগ্রী জব্দ করা হয়:
১ কিটক্যাট ২ ফিংগার ৪,০০০ পিস × ১৫ টাকা ৬০,০০০
২ কিটক্যাট ৩ ফিংগার ৬,৫০০ পিস × ৩৫ টাকা ২,২৭,৫০০
৩ কিটক্যাট ৪ ফিংগার ১,২০০ পিস × ৪৫ টাকা ৫৪,০০০
৪ পলো ২০ বক্স × ২০০ টাকা ৪,০০০
৫ স্নিকার্স ১,২৬০ পিস × ১৫ টাকা ১৮,৯০০
৬ প্যাট্রন গার্ডিয়ান অফ টেস্ট ৫০ বক্স × ৩,০০০ টাকা ১,৫০,০০০
৭ স্কিন আহাইন (Skin Ahine) ৫,৮০০ পিস × ৩০০ টাকা ১৭,৪০,০০০
৮ চুপা চুপস বেল্টস (১২×৪৮) = ৫,৭৬০ টাকা ৫,৭৬০
মোট মূল্য ২২,৬০,১৬০ টাকা
অভিযানের সময় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়। তারা হলেন— আব্দুর রহিম (৪০), পিতা: মৃত বাচ্চু মিয়া, সাং: মহব্বতপুর, থানা: বেগমগঞ্জ, জেলা: নোয়াখালী এবং
সৌরভ (১৯), পিতা: আইয়ুব আলী শেখ, সাং: কদমআলি মাতব্বর কান্দি, থানা: জাজিরা, জেলা: শরীয়তপুর।
জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, “হাইওয়ে পুলিশ চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন রোধে সর্বদা সজাগ রয়েছে। আমরা এমন অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
এ রহমান
মন্তব্য করুন: