জ্বালাও পুড়াও মামলা
মাধবপুরে আওয়ামী লীগ নেতা পলাশ গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুরে এক আওয়ামীলীগ নেতা কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ( ২৫ অক্টোবর) বিকেলে পুলিশ ধর্মঘর বাজার থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মাধবপুর থানার অন্তগত কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ধর্মঘর বাজারে অভিযান চালিয়ে ধর্মঘর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজনগর গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে মিজবাউল বর পলাশ ( ৪৮) কে গ্রেফতার করে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, মাধবপুরে জ্বালাও পুড়াও মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: