শ্রীমঙ্গলে ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক
Led Bottom Ad

শ্রীমঙ্গলে ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৫/১০/২০২৫ ২৩:৪৯:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শ্রীমঙ্গলে ভারতীয় গরুসহ এক চোরাকারবারি কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। শনিবার ( ২৫ অক্টোবর) সকালে সিন্দুরখান বিওপি’র একটি বিশেষ টহলদল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ভাঙ্গা ব্রিজ এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। পরবর্তীতে আনুমানিক ১১ টায় টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৪ টি গরুসহ মো: আব্দুল্লাহ (৪০) নামে এক চোরাকারবারি কে আটক করে। 


আটককৃত আব্দুল্লাহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা গ্রামের আব্দুর রহমানের ছেলে। 


হবিগঞ্জ ৫৫ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান বলেন, আটককৃত ভারতীয় চোরাই গরুসহ আসামীকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রকে শক্ত হাতে দমন ও আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছ।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad