প্রাকৃতিক সম্পদ লুটকারীদের আইনের আওতায় আনতে হবে : সাবেক এমপি শাম্মি আক্তার
Led Bottom Ad

মাধবপুরে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সভা

প্রাকৃতিক সম্পদ লুটকারীদের আইনের আওতায় আনতে হবে : সাবেক এমপি শাম্মি আক্তার

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

২৬/১০/২০২৫ ১৯:৩৭:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাবেক সংসদ সদস্য শাম্মি আক্তার বলেছেন, “মাধবপুর-চুনারুঘাট প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই এলাকার মাটি, বালু, বন—সবই রাষ্ট্রের সম্পদ। অথচ একটি চক্র অবৈধভাবে এসব সম্পদ লুটপাট করছে। প্রশাসনের উচিত দ্রুত তাদের আইনের আওতায় আনা। যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করছে, তাদের কঠোরভাবে দমন করতে হবে।”

তিনি বলেন, “রাষ্ট্রীয় সম্পদ আমাদের সবার, এটি রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।”

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সভায় শাম্মি আক্তার আরও বলেন, “বিএনপি যদি জনগণের ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে তারা স্বাবলম্বী হতে পারে। কৃষকদের জন্য থাকবে ফারমার্স কার্ড, আর প্রতিটি নাগরিকের জন্য থাকবে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ব্যবস্থা।”

তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, “ভোট দিন ধানের শীষে—দেশ গড়ব মিলে মিশে।”


মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ এর সভাপতিত্বে এবং বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সাজেদুর রহমান স্বজল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন— চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল হক, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল আলম চৌধুরী, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সায়মন হোসাইন চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আহাদ তুষার, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ বাবু, সৈয়দ নাজমুল, শাখাওয়াত হোসেন জনি, গাজিউর রহমান গাজী, তাঁতীদল আহ্বায়ক কামাল মিয়া, সদস্য সচিব বশির উদ্দিন পাঠান, যুগ্ম আহ্বায়ক মুন্না, সাদেক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান ও হাসান উল্লাহ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, মোজাম্মেল হক এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন মিয়া প্রমুখ।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad