মাধবপুরে প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোশারফ গ্রেফতার
Led Bottom Ad

মাধবপুরে প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোশারফ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৭/১০/২০২৫ ১৮:০০:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোশারফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে মাধবপুর থানার এসআই সাহানুর ও নাজমুলের নেতৃত্বে পুলিশের একটি দল মনতলা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোশারফ হোসেন উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের নাবালক মিয়ার ছেলে।


মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উলা বলেন, “গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে হামলা, মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মোশারফ সরাসরি জড়িত ছিলেন। এছাড়া তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ সন্ত্রাসী গ্রুপকে সংগঠিত করার কাজে সক্রিয় ছিলেন।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad