পুলিশের অভিযানে সরঞ্জামসহ ৬ জুয়াড়ী আটক

পুলিশের অভিযানে সরঞ্জামসহ ৬ জুয়াড়ী আটক

নিজস্ব প্রতিনিধি, বাহুবল

২৮/১০/২০২৫ ১১:৫২:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ জেলার বাহুবলের রশিদপুরে জুয়ার আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় নগদ টাকা, জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়ীকে আটক করা হয়। সোমবার (অক্টোবর) রাত সাড়ে ৭ টায় রশিদপুর চা বাগানস্থ কালি মন্দির সংলগ্ন রাস্তার উপর জুয়ার আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। 


আটককৃতরা হচ্ছে, রমেশ সবর (৩৬), রামচরন দাস (৫৩), সুবাস ভৌমিক (৩৫), রিয়াজ মিয়া (২৪), আকাশ সাওতাল (২১), তাপশ কুর্মী (২৮)। 

‎

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম জানায়, আটক জুয়াড়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad