মাধবপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Led Bottom Ad

মাধবপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৮/১০/২০২৫ ১৮:৩৯:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা ডাকবাংলো চত্বরে মাধবপুর উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির খান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সহ-সভাপতি মাসুকুর রহমান, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ফরিদুর রহমান এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবিরসহ আরও অনেকে।


সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিট থেকে হাজারো নেতা-কর্মী অংশগ্রহণ করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad