মাধবপুরে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি : নগদ টাকা ও স্বর্ণালংকার লুট, আহত ৫
Led Bottom Ad

১০ দিনের ব্যবধানে একই গ্রামে দ্বিতীয় ডাকাতি

মাধবপুরে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি : নগদ টাকা ও স্বর্ণালংকার লুট, আহত ৫

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

৩১/১০/২০২৫ ১৮:৩২:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামে এক পল্লী চিকিৎসকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে সংঘটিত এই ঘটনায় দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এ সময় বাধা দিলে হামলায় অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন—পল্লী চিকিৎসক সমিরন দাস, পংকজ দাস, দুলাল দাস এবং বিভু দাস। তাদের গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত গভীর হলে একদল মুখোশধারী দুর্বৃত্ত সমিরন দাসের বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে। এরপর আলমারি ও ট্রাঙ্ক ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় তারা। পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে আহত করে পালিয়ে যায়।

এলাকাবাসী আরও জানান, এর মাত্র ১০ দিন আগে একই গ্রামের জিতু মিয়ার বাড়িতেও একই কায়দায় ডাকাতি সংঘটিত হয়েছিল। এতে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


মাধবপুর থানার এসআই সায়েদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়টি শুনেছি, তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad