মাধবপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
Led Bottom Ad

মাধবপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০১/১১/২০২৫ ১৪:৫৫:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে  ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে শনিবার ( ১ নভেম্বর) সকালে  উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা  করা হয়।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ মোঃ সোহেল, পৌর কর্মকর্তা আমিনুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী, মাধবপুর পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুক, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, সোনাই নদী রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কোষাধ্যক্ষ  হামিদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালমান আহমেদ, উপজেলা বিএনপির আইন সম্পাদক এড. ইয়াকুব খান প্রমুখ।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা সমবায়ের সাফল্য তুলে ধরে টেকসই উন্নয়নে সমবায়ের ভূমিকা বিষয়ে মতামত ব্যক্ত করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad