হবিগঞ্জে আমদানীতে বেড়েছে সবজির, কমেছে দাম
শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় হবিগঞ্জের বিভিন্ন উপজেলাতে স্বাভাবিক হতে শুরু করেছে সবজির দাম। বাজারে এখন নতুন ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, লাউ, টমেটো এবং বিভিন্ন ধরনের শাকের সমাহার। এতে আগের তুলনায় সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, যা সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। উপজেলার লাখাই বুল্লা বাজার, লাখাই বাজারসহ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় সবজির উৎপাদন ভালো হয়েছে এবং স্থানীয় কৃষকরা প্রচুর পরিমাণে সবজি বাজারে আনতে শুরু করেছেন।
ক্রেতারা বলছেন, এক মাস আগেও এই সবজিগুলোর দাম বেশ চড়া ছিল। এখন দাম কিছুটা কমায় দৈনন্দিন বাজার খরচ সামলানো সহজ হচ্ছে।
বুল্লা বাজারের সবজি বিক্রেতা মো.শাওন বলেন, "ক্ষেত থেকে এখন প্রচুর পরিমাণে নতুন সবজি আসছে। সরবরাহ বাড়ার কারণে দাম কিছুটা কমেছে। ক্রেতাদের আগ্রহও এখন বেশি, কারণ তারা টাটকা সবজি পাচ্ছেন।"
লাখাই বাজারে বাজার করতে আসা আলামিন মিয়া বলেন, "শীতের সবজি বাজারে চলে আসায় খুব ভালো লাগছে। কিছুদিন আগেও শিম বা ফুলকপি অনেক বেশি দামে কিনতে হতো। এখন দাম কিছুটা সহনীয়। আশা করি, সরবরাহ বাড়লে দাম আরও কমবে।"
তবে, ব্যবসায়ীরা বলছেন, যে পরিবহন খরচ বা কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এই দামের স্থিতিশীলতা বজায় থাকবে।
স্থানীয় কৃষি বিভাগ আশা করছে, অনুকূল আবহাওয়া চলতে থাকলে চলতি মৌসুমের বাকি সময়ে সবজির উৎপাদন আরও বাড়বে এবং দাম আরও সাধারণ মানুষের নাগালে আসবে।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: