মাধবপুরে ৩ মাদক সেবনকারীর কারাদণ্ড
Led Bottom Ad

মাধবপুরে ৩ মাদক সেবনকারীর কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৪/১১/২০২৫ ১৬:০২:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে ৩ সেবনকারী কে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ( ৪ নভেম্বর)  দুপুরে ভ্রাম্যমান আদালত উপজেলার শাহজীবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদক সেবনকারী কে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন।


জানা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্টেট মো. মুজিবুল ইসলাম বাঘাসুরা ইউনিয়নের শাহজীবাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন করার অপরাধে টেনু মিয়া, কামাল মিয়া, জসিম উদ্দিন কে নামে ৩ ব্যাক্তি কে ৭ দিন করে কারাদণ্ড ও প্রত্যেক কে ৫ শ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।


সহকারী কমিশনার ( ভুমি)  মুজিবুল ইসলাম প্রথম সিলেট কে জানান, ৩ ব্যাক্তি মাদক সেবন করে বিশৃঙ্খলা করার অপরাধে জেল ও অর্থদন্ড প্রদান করা হয়।জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।


রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad