মাধবপুরে ১ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি আটক
Led Bottom Ad

মাধবপুরে ১ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৪/১১/২০২৫ ২১:১৬:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে ইয়াবা সহ ২ নারী মাদক কারবারি কে গ্রেফতার করেছে।  মঙ্গলবার ( ৪ নভেম্বর) বিকালে মঙ্গলপুর এলাকায় ধর্মঘরগামী রাস্তায় অভিযান চালিয়ে ২ নারী পাচারকারী কে গ্রেফতার করে।


পুলিশ সুত্রে জানা যায়, কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই হরিধন এর নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর  উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় ধর্মঘরগামী পাকা সড়কে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই নারীকে আটক করে।


আটককৃতরা হলেন— নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গোকলনগর গ্রামের সেলিনা আক্তার (৫৫) ও হ্যাপী আক্তার (৩৩)।


মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্ল্যাহ গ্রেফতার এর  বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad