মাধবপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক
হবিগঞ্জের মাধবপুরে স্ত্রী কে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে স্বামী আদালতে আত্মসমর্পণ করতে গেলে পুলিশ স্বামী কে গ্রেফতার করে। (৩ নভেম্বর) রাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়রা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সুমন মিয়ার মেয়ে শাপলা বেগম কে বিয়ে করেন বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকার কাজল মিয়ার ছেলে রাজন মিয়া। বেশকিছুদিন যাবত স্বামী ও স্ত্রী নোয়াপাড়ার কড়রা গ্রামে বসবাস করত।
সম্প্রতি তাদের মধ্যে পরকিয়ার বিষয় নিয়ে বিরোধ দেখা দেয়।। ৩ নভেম্বর রাতে রাজন মিয়া তার স্ত্রী শাপলা বেগম কে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বালির নিচে চাপা দেয়। রাজন মিয়া কে পুলিশ গ্রেফতার করলে রাজন মিয়া ঘটনার স্বীকারোক্তি দেয়। স্বীকারোক্তি অনুযায়ী করড়া গ্রামের একটি পরিত্যক্ত জমির বালির নিচ থেকে শাপলা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘাতক স্বামী পুলিশের হেফাজতে রয়েছে।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: