মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আলামিন হোটেল এলাকার পাশে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খাইরুল বশরের নেতৃত্বে এসআই জয়পাল ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে নীলকান্ত মুন্ডা (৪০) নামে এক ব্যক্তি আটক করে তার নিকট থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে । মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে নীলকান্ত মুন্ডা কে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত নীলকান্ত মুন্ডা চুনারুঘাট থানার আড়ং বিল নলুয়া চা বাগানের মুকুল মুন্ডার ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: