মাধবপুরে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে বৃদ্ধের আত্মহত্যা
হবিগঞ্জের মাধবপুরে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে দুদ মিয়া নামে এক ব্যাক্তি আত্মহত্যা করেছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলার সুন্দাদিল গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ঘিলাতলী গ্রামের বাসিন্দা দুদ মিয়া গত বৃহস্পতিবার সুন্দাদিল গ্রামে তার মামাত ভাই আব্দুল হকের বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার সকালে দুূ মিয়া সকলের অগোচরে গলায় ফাঁস দিয়ে ঘরের ভিতর আত্মহত্যা করে। বাড়ির লোকজন তার সাড়াশব্দ না পেয়ে দরজা
ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার ওসি সহিদউল্লাহ জানান, দুধ মিয়া অতীতে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে মেয়ে ও আত্মীয়-স্বজনদের কারণে তিনি এতদিন তা করতে পারেননি। এছাড়া দুধ মিয়ার এক ভাই এবং এক বোনও অতীতে আত্মহত্যার মাধ্যমে মৃত্যুবরণ করেছিলেন।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: