মাধবপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
Led Bottom Ad

মাধবপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

০৭/১১/২০২৫ ১৯:৫১:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা সিলেট মহাসড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পড়ে উপজেলা পরিষদের সামনে আলোচনা সভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান।


উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্ব ও পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনির পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএপির সভাপতি গোলাপ খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ,  মোস্তফা কামাল বাবুল, সদ্য সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক,  বিএনপি নেতা আবুল বাশার, ফজলুর রহমান বুলেট, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, 

সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির খান চৌধুরী, প্রথম যুগ্ম আবায়ক আল আমিন ইসলাম, সদস্য সচিব ফরিদুর রহমান ফরিদ,  যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, জহিরুল ইসলাম সিয়াম, পৌর যুবদলের সদস্য সচিব এমদাদুল হক সুজন, পৌর স্বেচ্ছেসেবক দলের আহ্বায়ক  আলমগীর কবির, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম  সাধারন সম্পাদক রাসেল আহামেদ, পৌর ছাত্রদল যুগ্ন আহ্বায়ক জুলহাস উদ্দিন রিংকু সহ অনেকেই।


রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad