নবীগঞ্জে ছুরিকাঘাতে মুসল্লি নিহতের ঘটনায় আসামি গ্রেপ্তার
Led Bottom Ad

নবীগঞ্জে ছুরিকাঘাতে মুসল্লি নিহতের ঘটনায় আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

০৮/১১/২০২৫ ২২:২৭:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালে মুসল্লি ইমরুল মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতককে গ্রেফতার করেছে র‍্যাব-৯।


শনিবার (৮ নভেম্বর) র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি রোসেল মিয়া (১৯), পিতা আতিক মিয়া, গ্রাম বনগাঁও, থানা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জকে গ্রেফতার করে।


র‍্যাব জানায়, ২০১৫ সালের ২২ আগস্ট নবীগঞ্জের হাসানখালি এলাকায় একটি কালভার্টের নিচে জাবেদ মিয়া নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়। সেই হত্যা মামলায় ভিকটিম ইমরুল মিয়া মূল অভিযুক্ত ছিলেন। তিনি গত ১৬ সেপ্টেম্বর গ্রেফতার হয়ে ২ নভেম্বর জামিনে মুক্তি পান। এতে নিহত জাবেদের পরিবার ক্ষুব্ধ ছিল। এরই ধারাবাহিকতায় গত ৭ নভেম্বর (শুক্রবার) জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় জাবেদের ভাই রোসেল মিয়া হঠাৎ ইমরুল মিয়ার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন।


গুরুতর আহত অবস্থায় ইমরুলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনাটি নবীগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে আসামিকে আইনের আওতায় আনতে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং দ্রুত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক রোসেল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে। র‍্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।


ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad