মাধবপুরে আওয়ামী লীগ নেতা বেনু মাধব রায় গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) বিকেলে মাধবপুর পৌর শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত বেনু মাধব রায় বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের মৃত বিধু ভূষণ রায়ের ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সহিদ-উল্যা জানান, “বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর, মারধর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন। এছাড়া বর্তমান সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গোপনে সন্ত্রাসীদের সংগঠিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।”
এ রহমান
মন্তব্য করুন: