সিলেট থেকে পাওয়ারম্যান অনুষ্ঠানে যোগ দিচ্ছে নাহিয়ান দীপ্র
Led Bottom Ad

২২ জুন অনুষ্ঠান

সিলেট থেকে পাওয়ারম্যান অনুষ্ঠানে যোগ দিচ্ছে নাহিয়ান দীপ্র

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২০/০৬/২০২৫ ০৫:১০:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া’য় অনুষ্টিত হচ্ছে ‘মালয়েশিয়া পাওয়ারম্যান’ অনুষ্ঠান। ২২ জুন এই আয়োজনে সিলেট থেকে যোগ দিচ্ছে মৌলভীবাজারের সন্তান আহমেদ আল নাহিয়ান দীপ্র। সে এই প্রতিযোগিতায় ৩০ কিলোমিটার সাইক্লিং ও ১০ কিলোমিটার দৌড় ক্যাটাগরিতে অংশ নিবে।বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিরা অংশ নিবেন এই আয়োজনে।


দীপ্র মৌলভীবাজার শহরের ধরকাপন এলাকার স্থায়ী বাসিন্দা।তার পিতা মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইফতেখার আহমদ ও মাতা মৌলভীবাজার শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্টান দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের শিক্ষিকা নিলুফার জেসমিন।


উল্লেখ্য,তার দাদা মৌলভীবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত সাজ্জাদুর রহমান পুতুল। এই প্রতিযোগিতা নিয়ে আলাপকালে দীপ্র জানায়, শারিরীক ভাবে কিছুটা ইনজুরি কাটিয়ে উঠে তীব্র মনোবল নিয়ে সে এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে।সুস্থ ও সফল ভাবে সে এই চ্যালেঞ্জ সম্পন্ন করতে সবার দোয়া কামনা করেছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad