শ্রীমঙ্গলে স্কুলছাত্রী অপহরণ, অপহৃত ছাত্রীসহ প্রধান আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে স্কুলছাত্রী অপহরণ, অপহৃত ছাত্রীসহ প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

৩০/১০/২০২৬ ১৬:২৯:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবম শ্রেণির ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। একই অভিযানে অপহৃত ছাত্রীকে মৌলভীবাজার সদর এলাকা থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রনি মিয়া (২৫)। তিনি শ্রীমঙ্গল উপজেলার হুগলিয়া গাজীপুর এলাকার আনোয়ার মিয়ার ছেলে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে এসআরবি-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর ওই স্কুলছাত্রী কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে বাবা শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মেয়েকে অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি।

মামলার তদন্তের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে অভিযান চালায় এসআরবি-৯-এর সিপিসি-২ (শ্রীমঙ্গল) এবং এসআরবি-১১-এর সিপিসিএস (নারায়ণগঞ্জ) যৌথ দল। নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান এজাহারনামীয় আসামি রনি মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার সদর থানার মোস্তফাপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

এসআরবি-৯ জানায়, উদ্ধার হওয়া ছাত্রী ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শাহিন আহমেদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad