মৌলভীবাজারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২১/০৬/২০২৫ ০৯:৫৮:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে ঢাকা বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শনিবার (২১ জুন) ভোরের দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুল হক জানান, মৌলভীবাজারের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার উত্তরা ব্যাংকের পাশের একটি ফুটপাতে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। বাসস্ট্যান্ড এলাকার লোকজন বিষয়টি মডেল থানা পুলিশকে জানায়। পুলিশ সেখানে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। 


পরবর্তীতে পুলিশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে মরদেহটি পাঠিয়েছে। এখনও মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad