হবিগঞ্জে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি এলাকায় বিশেষ অভিযানে পাথরবোঝাই দুই ট্রাক ও একটি কাভার্ডভ্যান থেকে বিভিন্ন ধরনের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
তিনি জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল চুনারুঘাট এলাকায় অভিযান চালায়। এসময় পাথরবোঝাই দুই ট্রাক ও একটি কাভার্ডভ্যান আটক করা হয়। পরবর্তীতে তল্লাশিতে দেখা যায়—পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছে ভারতীয় শাড়ি, কসমেটিকস, বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী। অন্যদিকে কাভার্ডভ্যান থেকে জব্দ করা হয় ভারতীয় ফুচকা।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “বিজিবি সীমান্তে চোরাকাচারির বিরুদ্ধে সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এ রহমান
মন্তব্য করুন: