বিএনপি ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে : মো. ফয়সল
Led Bottom Ad

বিএনপি ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে : মো. ফয়সল

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

১৭/১১/২০২৫ ২৩:১৬:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাবেক এমপি ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের পুনর্গঠন, অর্থনৈতিক মুক্তি ও বহুদলীয় গণতন্ত্রের যে ভিত্তি স্থাপন করেছিলেন—বিএনপি এখনো সেই আদর্শে অটল আছে।


তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সম্পূর্ণভাবে ঢেলে সাজানো হবে। প্রতিটি ইউনিয়নে মানসম্মত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাতৃসেবা কেন্দ্র, জরুরি চিকিৎসা সহায়তা এবং গ্রামীণ সড়ক সংস্কারে বিশেষ বরাদ্দ দেওয়া হবে।”


আদাঐর ইউনিয়নের উন্নয়ন নিয়ে তিনি বলেন, পৌরসভার নিকটবর্তী হওয়া সত্ত্বেও এখানকার মানুষ এখনও মৌলিক সেবাবঞ্চিত। উন্নত যোগাযোগব্যবস্থা, নিরাপদ স্বাস্থ্যসেবা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে না পারা সরকারে ব্যর্থতা স্পষ্ট।


সনাতন ধর্মাবলম্বীদের প্রসঙ্গে ফয়সল বলেন, “এই ইউনিয়নে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী বসবাস করেন। তারা যাতে পূর্ণ নাগরিক মর্যাদা পান, নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারেন এবং ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারেন—বিএনপি তা নিশ্চিত করবে। বিএনপি সব ধর্ম–বর্ণের মানুষের সমঅধিকার ও নিরাপত্তায় বিশ্বাসী।”


কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তিনি আরও বলেন, গ্রামে ক্ষুদ্র উদ্যোগ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, বাজার অবকাঠামো উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের বিশেষ সহায়তার মাধ্যমে এলাকায় অর্থনৈতিক গতি ফিরিয়ে আনা হবে।


নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা নিয়ে ফয়সল বলেন, “একটি পরাজিত শক্তি নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের উদ্দেশ্য গণতন্ত্রকে অকার্যকর করা এবং জনগণের সিদ্ধান্তকে বাধাগ্রস্ত করা। কিন্তু জনগণ এসব ষড়যন্ত্র সফল হতে দেবে না।”


তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।


সোমবার (১৭ নভেম্বর) বিকেলে আদাঐর ইউনিয়নের মৌজপুর এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মীর খুর্শিদ আমল।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, 

হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল,সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু,পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি,উপজেলা বিএনপির সহসভাপতি হাজী অলি উল্লাহ,সাংগঠনিক সম্পাদক, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল.বিএনপি নেতা আনোয়ার হোসেন, ফজলুর রহমান বুলেট

উপজেলা যুবদল আহ্বায়ক এনায়েত উল্লাহ,সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad