হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মাধবপুর পৌর বিএনপির সাবেক সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার
Led Bottom Ad

হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মাধবপুর পৌর বিএনপির সাবেক সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২২/১১/২০২৫ ১৭:৩২:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান এবং মাধবপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল আজিজের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ তুলে নিয়ে প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়তেই দুই নেতার ভক্ত, সমর্থক ও কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দের ঢেউ উঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট করতে থাকেন নেতাকর্মীরা।

মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আশরাফুল বারী খান শাকিল বলেন,“আব্দুল আজিজ ও সৈয়দ মোহাম্মদ শাহজাহানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আমরা কৃতজ্ঞ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানাই।”

মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম বলেন,“গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার কারণে দল তাদের বহিষ্কার করেছিল। তারা কর্মীবান্ধব নেতা। বহিষ্কারাদেশ প্রত্যাহারে নেতাকর্মীরা আনন্দিত।”

বহিষ্কার আদেশ প্রত্যাহার প্রসঙ্গে মাধবপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ বলেন,“দল আমার প্রতি আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। পূর্বের মতো ভবিষ্যতেও দলের জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করব।”

হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান বলেন,“বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে আছি—নেতাকর্মীদের সুখে–দুঃখে সবসময় পাশে ছিলাম, থাকব।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad