মাধবপুরে ছাত্রদলের বিশাল শোডাউন
Led Bottom Ad

মাধবপুরে ছাত্রদলের বিশাল শোডাউন

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

২৩/১১/২০২৫ ১৯:৩৪:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী সংসদ নির্বাচন কে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রদল বিশাল শোডাউন করেছে। শনিবার (২২ নভেম্বর)  বিকেলে তারুন্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক,  এই রকম শ্লোগান দিয়ে বিএনপির প্রার্থীর জন্য সবার নিকট ভোট প্রার্থনা করেন। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে পথ সভা করে।

মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  ও মাধবপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ, পৌর  ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এহসান আহমেদ সেজান, জুয়েল আহামেদ সাব্বির, সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আশরাফুল বারী খান শাকিল, সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিদয় শিকদার, মনতলা শাহজালাল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ফরহাদ মিয়া, পৌর  ছাত্রদল নেতা ইমরান আহামেদ দিপু, শেখ মাহিন, আরমান আহামেদ,  মাহবুব হোসাইন, আদাঐর ইউনিয়নের ছাত্রদল নেতা আল আমিন, আন্দিউড় ইউনিয়নের ছাত্রদল নেতা নিলয়  মিয়া সহ অনেকে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad