মাধবপুরে বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় জিরা ও কসমেটিকস জব্দ
Led Bottom Ad

মাধবপুরে বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় জিরা ও কসমেটিকস জব্দ

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

২৩/১১/২০২৫ ২২:১২:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৭৪ লাখ টাকার ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ও রোববার পরিচালিত এসব অভিযানে একটি ট্রাকসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার (২৩ নভেম্বর) বিকেলে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন একটি ট্রাক আটক করে তল্লাশী করা হলে ট্রাকের ভেতর থেকে ভারত থেকে পাচার করে আনা বিপুল পরিমাণ জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার বাজারমূল্য প্রায় ৩৫ লাখ ৫৫ হাজার টাকা। এর আগে শনিবার (২২ নভেম্বর) ৫৫ বিজিবির আরেকটি বিশেষ টহল দল সাতছড়ি–চুনারুঘাট সড়কে অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস, ওষুধ ও ইনজেকশন জব্দ করা হয়। এসব মালামালের বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৪৬ হাজার ৪৫০ টাকা।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জব্দকৃত পণ্যের বিষয়টি নিশ্চিত করে বলেন, “উদ্ধার করা জিরা ও কসমেটিকস আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। একই সঙ্গে চোরাচালান চক্রকে শনাক্ত ও গ্রেফতারে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad