হবিগঞ্জে গণশুনানিকালে বিআরটিএ সহকারী মোটরযান পরিদর্শক বরখাস্ত
Led Bottom Ad

হবিগঞ্জে গণশুনানিকালে বিআরটিএ সহকারী মোটরযান পরিদর্শক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৪/১১/২০২৫ ২০:৪৮:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঘুষ দাবির অভিযোগে দুদকের গণশুনানিতে বিআরটিএ সহকারী মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে গণশুনানিকালে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সংশ্লিষ্ট দফতরকে এ আদেশ দেন।


শুনানিকালে একজন সিএনজি অটোরিকশা চালক জানান, তার গাড়ির ফিটনেস নবায়ন করার জন্য আশরাফুল ইসলাম ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। 


পরবর্তীতে এই ঘুষ প্রদান না করায় তার গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদান করা হয়নি। অভিযোগকারী অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আশরাফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহীম, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন প্রমুখ।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad