মাধবপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক
Led Bottom Ad

মাধবপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৪/১১/২০২৫ ২১:৩৬:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে যৌথ বাহিনীর অভিযানে ৯২ পিস ইয়াবা ও ৬৬০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) ভোরে জগদীশপুর এলাকা থেকে মো. শাহ আলম নামে ওই কারবারিকে আটক করে যৌথ বাহিনী। শাহ আলম জগদীশপুর সদর গ্রামের বাসিন্দা।

মাধবপুর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ আলমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পরে আটক শাহ আলমকে আইনগত প্রক্রিয়ার জন্য মাধবপুর থানায় সোপর্দ করা হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad