টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট অভিযানে ১৪ জন আটক, ৮টি হাঁসের খামার উচ্ছেদ
Led Bottom Ad

টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট অভিযানে ১৪ জন আটক, ৮টি হাঁসের খামার উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৫/১১/২০২৫ ১৭:৪৫:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

টাঙ্গুয়ার হাওর ও আশপাশের এলাকায় পরিবেশ সংরক্ষণ ও অবৈধ মাছ শিকার রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে মৎস্য সম্পদ সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অবৈধভাবে মাছ শিকারের দায়ে ৭ জনকে মোট ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী হাওরের পরিবেশ বিনষ্ট করে হাঁস চাষ করার অপরাধে ৪ জনের বিরুদ্ধে ৪টি মামলায় ৪০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বয়স বিবেচনায় আটক ৩ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে ৮টি হাঁসের খামার গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্রায় ৩,০০০ মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও অবৈধ কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad