চুনারুঘাটে ড্রাইভার মরতুজ হত্যার বিচার দাবিতে মানববন্ধন
Led Bottom Ad

চুনারুঘাটে ড্রাইভার মরতুজ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

২৫/১১/২০২৫ ২৩:৩০:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাটের চানপুর চা বাগানে নৃশংসভাবে খুন হওয়া আব্দুর রহিম মরতুজ ড্রাইভারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুনারুঘাট পৌরশহরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে থানার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ট্রাক-সিএনজি শ্রমিক, পরিবহন মালিক, ব্যবসায়ীসহ কয়েক শতাধিক নারী–পুরুষ অংশগ্রহণ করেন। তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি তোলেন।

মানববন্ধনে চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন, “এটি একটি নির্মম ও পরিকল্পিত হত্যাকাণ্ড। খুনের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী বলেন, “মানুষ রাস্তায় দাঁড়িয়ে কান্না করছে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।”

এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মতিন সরকার, শ্রমিক নেতা লোকমান, ব্যবসায়ী উজ্জ্বল মিয়া প্রমুখ। তারা বলেন, একজন পরিশ্রমী শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের জঘন্য অপরাধের সর্বোচ্চ শাস্তি ছাড়া অন্য কোনো বিচার গ্রহণযোগ্য নয়।

মানববন্ধনে সবচেয়ে আবেগব্যঞ্জক মুহূর্ত তৈরি হয় যখন নিহত মরতুজ ড্রাইভারের মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বাবা আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তাকে হত্যা করে আমাদের নিঃস্ব করে দেওয়া হয়েছে। আমরা বিচার চাই, খুনিদের ফাঁসি চাই।”


ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই মৃদুল কুমার বলেন, “ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অজ্ঞাত আরও তিন–চারজন আসামি রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে, খুব শিগগিরই সবাই আইনের আওতায় আসবে।”

এদিকে মরতুজ ড্রাইভারের সহকর্মীরা জানান, দ্রুত বিচার নিশ্চিত না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad