“গণতন্ত্রের মা খালেদা জিয়া সুস্থ হোক”-দোয়া চাইলেন আনিসুল হক
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক শুক্রবার বিকেলে অনুষ্ঠিত পথসভায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দেশের গণতন্ত্রের জন্য কান্নাজড়িত কণ্ঠে দোয়া চেয়েছেন।
বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ। আনিসুল হক বলেন,“খালেদা জিয়া বাঁচলে, বেঁচে যাবে বাংলাদেশ। ধানের শীষ জিতলে, জিতে যাবে বাংলাদেশ।”
আনিসুল হক উল্লেখ করেন, নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের ১ কোটি শিক্ষিত বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। প্রত্যেক এলাকার ইমাম ও মুয়াজ্জিনকে ভাতার আওতায় আনা হবে। হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন করা হবে। কৃষক ও জেলেদের জন্য ভাতা ও সহায়তা ব্যবস্থা তৈরি করা হবে। জেলা শহর ও উপজেলার সঙ্গে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে।
পথসভায় নিজের বক্তব্যের শেষে আনিসুল হক আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “আপনারা জানেন, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। দেশবাসীর কাছে দোয়া চাই—বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।”
সভায় তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাজারো মানুষের অংশগ্রহণে পথসভাটি একটি প্রাণবন্ত জনসভায় রূপ নিল।
প্রীতম দাস
মন্তব্য করুন: