শান্তিগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
Led Bottom Ad

শান্তিগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

২৯/১১/২০২৫ ১৯:২৭:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সাবেক সফল চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমডি রোশান খান সাগর, যুগ্ম আহ্বায়ক আব্দাল মিয়া, মেম্বার সদস্য এল আর জাইগির্দার খুকন, চেয়ারম্যান নুরুল ইসলাম, মুজাহিদ উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বিশেষ করে পশ্চিম পাগলা ইউনিয়ন থেকে আহ্বায়ক আওলাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক শ্যামল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম; পূর্ব পাগলা ইউনিয়ন থেকে যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, সাবেক সভাপতি এরান উদ্দিন; জয়কলস ইউনিয়ন থেকে আহ্বায়ক এলিয়াশ মিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad