বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মাধবপুরে দোয়া ও মোনাজাত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হবিগঞ্জের মাধবপুরে দোয়া ও মোনাজাত করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় পুরাতন গরু বাজারে দোয়া ও মোনাজাত অনুষ্টিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান হামদু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফজলুর রহমান বুলেট, বিএনপির নেতা মোঃ বাচ্চু মিয়া মেম্বার, আবেদ মেম্বার, মনুজ মিয়া, আওয়াল মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক ডাঃ কাউছার আহমেদ, আদাঐর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, আদাঐর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মিয়া,যুবদল নেতা মামুন মিয়া, ইদ্রিস মিয়া।
এর আগে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান হামদুর নেতৃত্বে আগামী সংসদ নির্বাচন কে সামনে রেখে মাধবপুর বাজারে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: