মাধবপুরে বিজিবি'র অভিযানে মাদক সহ একজন আটক
হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ইস্কাপ সিরাপ সহ ১ মাদক কারবারি কে আটক করেছে। আটককৃত মাদকের মুল্য ৩ লাখ ৯৩ হাজার ৪ শ টাকা।
বিজিবি সুত্রে জানা যায়, ( ২৯ নভেম্বর) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপি’র একটি টহলদল উরিষ্যা লাইন নামক এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক ২ টি মোটর সাইকেল কে সিগন্যাল দিলে মাদককারবারিরা দুইজন লোক মোটরসাইকেল দুইটি ফেলে চা বাগানের মধ্যে দৌড় দেয়। এ সময় বিজিবি’র টহল দলটি ধাওয়া করে ঘটনাস্থল থেকে হাতেনাতে জুয়েল মিয়া নামে একজনকে আটক করে। এ সময় তাদের ফেলে যাওয়া বাইক দুইটি তল্লাশি করে অভিনব কায়দায় বাইকের বডির ভিতরে এবং আসনের নিচে লুকানো অবস্থায় ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং উক্ত ২টি এ্যাপাচি মটর সাইকেল আটক করে।
আটককৃত জুয়েল মিয়া মাধবপুর উপজেলার এক্তারপুর গ্রামের ছুবুর মিয়ার ছেলে।
হবিগঞ্জ ৫৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামীকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন। পাশাপাশি অন্যান্য চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রকে শক্ত হাতে দমন ও আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।’
এ রহমান
মন্তব্য করুন: