দশম গ্রেড বাস্তবায়নের দাবি
মাধবপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জের মাধবপুরে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেন। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বক্তব্য দেন মো. রাসেল, জহিরুল ইসলাম, বায়জিদ, আব্দুল মালেক, মুসলেহ উদ্দিন সুমন, শাকিল, সনাতন পাজা, মো. সোহেল, জীবন, আবিরসহ সংশ্লিষ্ট পেশাজীবীরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসলেও এখনো তা কার্যকর হয়নি। তারা আরও জানান, দাবি পূরণ না হলে বুধবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং বৃহস্পতিবার পূর্ণদিবস ‘শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: