মাধবপুরে ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপসহ যুবক আটক
Led Bottom Ad

অভিনব কায়দায় পাচার

মাধবপুরে ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

৩০/১১/২০২৫ ১৯:৩৩:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিনব পদ্ধতিতে মোটরসাইকেলের বডির ভেতর লুকিয়ে ভারতীয় ইস্কফ সিরাপ পাচারের সময় ১৯৬ বোতলসহ জুয়েল মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি উপজেলার একতিয়ারপুর গ্রামের ছুবুর মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (তারিখ) সন্ধ্যায় তেলিয়াপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল তেলিয়াপাড়া চা-বাগানের উড়িষ্যা টিলা এলাকায় সন্দেহভাজন দুটি মোটরসাইকেল দেখতে পায়। সিগন্যাল দিলে দুই আরোহী মোটরসাইকেল ফেলে চা-বাগানের ভেতর দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় টহল দল ধাওয়া করে জুয়েল মিয়াকে আটক করতে সক্ষম হয়।

পরে তল্লাশি করে মোটরসাইকেলের বডির গোপন চেম্বার এবং সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্যা বলেন, “বিজিবির পক্ষ থেকে মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad