মাধবপুরে গোখাদ্যের বস্তার আড়ালে জিরা, বিজিবির অভিযানে উদ্ধার
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে একটি পিকআপভর্তি ভারতীয় জিরা উদ্ধার করেছে। উদ্ধার করা জিরার মূল্য প্রায় ১৭ লাখ টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির তথ্য অনুযায়ী, সোমবার (১ ডিসেম্বর) সকালে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। সকাল ৯টার দিকে একটি ডিআই ছোট পিকআপ আসতে দেখে টহল দল সেটিকে থামানোর সংকেত দেয়। পরে তল্লাশিতে গোখাদ্যের বস্তার নিচে লুকানো অবস্থায় এসব ভারতীয় জিরা পাওয়া যায়। পণ্যগুলো মালিকবিহীন অবস্থায় পরিবহন করা হচ্ছিল বলে জানায় বিজিবি।
হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, আটক পণ্য ও পিকআপটি আইনগত প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান চক্র শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: