মাধবপুরে তৃতীয় দিনের মতো সহকারী শিক্ষকদের কর্মবিরতি
Led Bottom Ad

প্রধান শিক্ষকদের উদ্যোগে পরীক্ষা চলছে

মাধবপুরে তৃতীয় দিনের মতো সহকারী শিক্ষকদের কর্মবিরতি

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

০১/১২/২০২৫ ২১:৪৬:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে টানা তৃতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কর্মবিরতির কারণে তারা কোনো পরীক্ষায় অংশ নেননি। তবে প্রধান শিক্ষক, দপ্তরি ও স্থানীয় অভিভাবকদের সহযোগিতায় নির্ধারিত সময়েই সব বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) মাধবপুর পৌর এলাকার কাটিয়ারা, নোয়াগাঁওসহ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিন ঘুরে দেখা যায়—সহকারী শিক্ষকরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অবস্থান করছেন, আর অন্যদের সহায়তায় পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে।

কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুক্তা রায় বলেন,“কেন্দ্রীয় ঘোষণার আলোকে আজও কর্মবিরতি পালন করছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ডলি প্রভা রায় জানান,“দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি চলছে। তাই আমরা পরীক্ষা নিচ্ছি না। তবে বিদ্যালয়ে পরীক্ষা বন্ধ হয়নি—প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছেন।”

শিমুলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুল ইসলাম বলেন,“আজও পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছি। তৃতীয় প্রান্তিক পরীক্ষাও বর্জন করেছি।”

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রনি বলেন, “৩ দফা দাবিতে কর্মবিরতি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”

অন্যদিকে, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ পাল বলেন,“সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করলেও শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ হয়নি।”

কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিফাত আরা বেগম জানান,“সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় আমি, দপ্তরি ও কিছু অভিভাবক মিলে পরীক্ষা নিয়েছি।”

মাধবপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন বলেন,“আমি কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেছি। সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করলেও সব প্রতিষ্ঠানেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad