হবিগঞ্জের
বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালকসহ
দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মৌচাক
এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিলেটের পিকআপচালক আশরাফুল মুক্তাকিম (৩৫) এবং কিশোরগঞ্জের সবজি ব্যবসায়ী লিটন গাজী (৫৫)।
পুলিশ
জানায়, সবজি বোঝাই একটি পিকআপ সিলেটের দিকে যাচ্ছিল। পথে মৌচাক এলাকায়
পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির
মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং
ঘটনাস্থলেই পিকআপচালক নিহত হন।
গুরুতর আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর
পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই তমাল সরকারের নেতৃত্বে পুলিশ ও
ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে
পাঠায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের দেওয়ান ঘটনাটি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন: