মাধবপুরে ভারতীয় মাদকসহ কারবারি গ্রেফতার
Led Bottom Ad

মাধবপুরে ভারতীয় মাদকসহ কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৫/১২/২০২৫ ১৭:২৩:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ভান্ডারুয়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মাদকসহ এক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

আটক আবিদ মিয়া (৩৫) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে ১০ বোতল ইস্কফ সিরাপ ও ২৩ বোতল ভারতীয় মাদক উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad