মৌলভীবাজারে ৩টি চোরাই সিএনজিসহ গ্রেপ্তার ৪
Led Bottom Ad

মৌলভীবাজারে ৩টি চোরাই সিএনজিসহ গ্রেপ্তার ৪

০৬/০৫/২০২৫ ০৩:০০:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে তিনটি রেজিস্ট্রেশনবিহীন চোরাই সিএনজিচালিত অটোরিকশাসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকরা হলেন- মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চন্দ্রগ্রাম গ্রামের রাজন আহমেদ মাসুম (২৪), সিলেট জেলার ওসমানীনগর উপজেলার শষারকান্দি গ্রামের সাইফুল ইসলাম (১৯), পূর্ব মোবারকপুর গ্রামের মোস্তাকিম আহমেদ নাহিদ (২০) ও সাইটধা গ্রামের সিরাজুল ইসলাম (১৯)।

মঙ্গলবার ভোরে বড়লেখা উপজেলার দাসের বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, থানার দাসেরবাজার সিএনজি স্ট্যান্ডে তিনজন সন্দেহভাজনসহ একটি চোরাই সিএনজি স্থানীয় জনতা আটক করে রেখেছে, এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোস্তাকিম, সাইফুল ও সিরাজুল ইসলাম নামে ৩ জনকে আটক করে এবং একটি নম্বরবিহীন সিএনজি উদ্ধার করে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে সিএনজি চুরি করে বড়লেখার রাজন আহমদ মাসুমের কাছে বিক্রির জন্য এনেছে বলে স্বীকার করে। ওসি জানান, তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজন আহমদ মাসুমকে চান্দগ্রামে তার বাড়ি থেকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা আরও ২টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়। ওসি আরও জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট, মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকায় চোরাই যানবাহন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে চুরি ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad