হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুল শিক্ষক নিহত
Led Bottom Ad

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুল শিক্ষক নিহত

নিজস্ব প্রতিনিধি, বাহুবল

০৭/১২/২০২৫ ১৭:১২:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকচাপায় মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক রূপজিত কর রাজু (৩৬) নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) ভোর সাতটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের নতুনবাজার এলাকার বেন্দারপুলে এই দুর্ঘটনা ঘটে।


নিহত রাজু উপজেলার বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে তিনি স্ত্রীকে মিরপুর বাজার থেকে কুলাউড়া যাওয়ার জন্য বাসে তুলে দেন এবং পরবর্তীতে আরও দুইজনকে নিয়ে নতুনবাজার এলাকায় হাঁটতে বের হন। এসময় শ্রীমঙ্গলগামী একটি সবজি বোঝাই ট্রাক তাদেরকে চাপা দেয় এবং দ্রুত পালিয়ে যায়।


দুর্ঘটনায় গুরুতর আহত রাজু ও ফুরঞ্জন দেবকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ফুরঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


সানশাইন মডেল হাইস্কুলের সভাপতি এম. শামছুদ্দিন নিহতের পর গভীর শোক প্রকাশ করে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত ও একদিন বন্ধ ঘোষণা করেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad