শান্তিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত,উপজেলা ও থানা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা ও থানা প্রশাসন গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন শহীদ তালেব ও শহীদ কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান এবং শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অলী উল্লাহ।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা কেবল ইতিহাসের অংশ নন—তাঁরা আমাদের বিবেক, আমাদের প্রেরণা। তাঁদের আত্মত্যাগের চেতনায় দেশপ্রেম, সততা ও মানবিকতার মূল্যবোধে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে ভূমিকা রাখাই আজকের দিনের অঙ্গীকার।”
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমান, সদস্য সচিব সুশীল ব্যানার্জি, বীর মুক্তিযোদ্ধা মসক আলী ও মনিন্দ্র দাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, শিক্ষা কর্মকর্তা সেলিম খান, প্রকল্প কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী আতিউর রহমান, শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তারিক জামিল অপু, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান।
আরো উপস্থিত ছিলেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, জয়কলস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলীমূল ইসলাম, শান্তিগঞ্জ থানার এসআই নোবেল সরকার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, সাংবাদিক সোহেল তালুকদার, হোসাইন আহমদ, জয়কলস ইউপি সচিব, ইউপি সদস্য মোঃ সবুজ আহমদ, প্রেসক্লাব সদস্য ফরহাদ আহমদ ফয়সালসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত ও দেশ-জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়—একটি জাতির প্রকৃত শক্তি তার চিন্তা, মেধা ও নৈতিকতায়। এই চেতনায় উজ্জীবিত হয়ে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং একটি ন্যায়ভিত্তিক, আলোকিত বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।
ফরহাদ আহমেদ ফয়সাল
মন্তব্য করুন: