মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার
Led Bottom Ad

শিক্ষক সংকট দ্রুত সমাধানের আশ্বাস

মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার

নিজস্ব প্রতিনিধি. মধ্যনগর

১১/০১/২০২৬ ১৮:৪৮:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কৃতি সন্তান ও অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সরকারি সফরে নিজ এলাকা মধ্যনগরে এসে একাধিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

রোববার সকালে তিনি সদর ইউনিয়নের নিজ গ্রামের গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়গুলো ঘুরে দেখার পর তিনি নিজ বাসভবনে অবস্থান নেন।

দুপুরে মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, প্রাথমিক স্তরে ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে। এ লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম জোরদার করা হচ্ছে।

মধ্যনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, খুব শীঘ্রই এ সমস্যার সমাধান হবে। বর্তমানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে শূন্যপদগুলো পূরণ করা হবে।

স্কুল ফিডিং কর্মসূচি প্রসঙ্গে উপদেষ্টা জানান, সরকার ধাপে ধাপে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এই কর্মসূচির আওতায় আনতে কাজ করছে। এতে শিক্ষার্থীদের উপস্থিতি ও পুষ্টি নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপদেষ্টার সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad